1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ইশরাক আর কূটনীতিকদের দুষল আওয়ামী লীগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৪ Time View

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য দক্ষিণে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন ও কূটনীতিকদের দায়ী করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের বক্তব্য তুলে ধরেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

ভোটার উপস্থিতি কম প্রসঙ্গে নানক বলেন, ‘বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন কয়েকদিন ধরে যেসব কথাবার্তা বলছেন তা দাঙ্গাবাজ, উস্কানিমূলক কথা। এছাড়া বিদেশি কূটনীতিকদের তৎপরতা আমরা দেখেছি সেটি তো আছেই, তারপর রয়েছে ভোটারদের অলসতা এবং শীতের বিষয়। সব মিলিয়ে ভোটারদের মধ্যে একটা দ্বিধা ছিল। এর একটা প্রভাব পড়েছে ভোটের ওপর। যার ফলে ভোটারদের উপস্থিতি কিছুটা কম মনে হচ্ছে।’

তবে অবস্থার পরিবর্তন হচ্ছে উল্লেখ করে নানক বলেন, এখন সেটা কেটে যাচ্ছে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটের পরিবেশ চমৎকার। ভালো মানুষ ভালোভাবেই ভোট দিচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী দীপু মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ