1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ জিতল শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৬ Time View

বড় কোনো বিপর্যয় ঘটেনি হারারেতে, তাই ড্র হয়েছে দ্বিতীয় টেস্ট। ৩৬১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কা ৮৭ ওভারে ৩ উইকেটে ২০৪ রান করার পর ড্র মেনে নেয় দুই দল। ১১৬ রানে তখন অপরাজিত ছিলেন কুশল মেন্ডিস এবং ১৩ রানে ব্যাট করছিলেন দীনেশ চান্ডিমাল। এই ম্যাচ ড্র হলেও একই মাঠে সিরিজের প্রথম ম্যাচ জেতায় ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের উৎসব করছে শ্রীলঙ্কা।

আগের দিনের ৭ উইকেটে ২৪১ রান নিয়ে খেলতে নেমে স্কোরবোর্ডে মাত্র ৬ রান যোগ করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন জয়ের স্বপ্নে বিভোর জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস।

প্রথম ইনিংসে সেঞ্চুরি করা উইলিয়ামস এবার অপরাজিত থাকেন ৫৩ রানে। কিন্তু কার্যকর শতরানে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোর উইলিয়ামসদের সে স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছেন কুশল মেন্ডিস। ১৩টি চার এবং ১ ছক্কায় ২৩৩ বলে হার না মানা ইনিংসটি খেলেছেন মেন্ডিস। সূত্র : ক্রিকইনফো

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ