1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ভোটের যেকোনো ফলাফল মেনে নেবেন আতিকুল

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪২ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ভোটের ফলাফল যা-ই হোক সেটা মেনে নেবেন। আজ শনিবার উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। তারপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

আতিকুল ইসলাম বলেন, আমার প্রতিপক্ষ যদি জিতে যান, তাহলে গত নয় মাস মেয়র থাকাকালীন আমার যে অভিজ্ঞতা তা তার সাথে শেয়ার করব। আশা করি, উনি হারলেও আমার প্রতি সহযোগিতা অব্যাহত রাখবেন।

তিনি আরো বলেন, আমি ভোটে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ইনশাল্লাহ জয় আমাদের হবেই। কারণ, আমরা যে কাজ করেছি, উন্নয়ন করেছি, ভবিষ্যতেও করব।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মার্কা ছিল নৌকা। নৌকা আমাদের স্বাধীনতা দিয়েছে, লাল সবুজ পতাকা দিয়েছে। সেই নৌকার প্রার্থী হিসেবে আমি ভোট করছি। আমি জনগণকে কথা দিচ্ছি, সাধ্য মতো চেষ্টা করব। সবাই মিলে একটি আধুনিক সুস্থ, সচল ঢাকা দেয়ার জন্য।

আমি চেয়েছিলাম, এখানকার প্রথম ভোটটি দিতে। আমি সেটা পেরেছি। প্রথম ভোট দিয়েছি। ভোট দেয়ার সাথে সাথে কনফার্ম হয়েছে বলে জানানো হয়। কোনো কালি লাগেনি হাতে। ব্যাপারটা আমার খুব ভাল লেগেছে বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ