1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

সারাদেশে রাজধানীমুখী সকল লঞ্চ চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০
  • ৪৫ Time View

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি ক‌র্পো‌রেশন নির্বাচন সুষ্ঠু করার লক্ষে নির্বাচন কমিশনের অনুরোধে বরিশালসহ উপকূলীয় এলাকা থেকে রাজধানীমুখী সকল নৌযান চলাচল বন্ধ করেছে বিআইড‌ব্লিউ‌টিএ। এ ঘটনায় বিপাকে পড়েছেন নৌযাত্রীরা।

যাত্রীরা জানান, শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টার দি‌কে কেবিনের যাত্রী‌দের ফোন ক‌রে এ বিষয় জানিয়ে দেয় লঞ্চ কর্তৃপক্ষ। ।হুট ক‌রে এরকম এক‌টি সিদ্ধান্ত জানার পর বিপাকে পড়েছেন যাত্রীরা। যাত্রীরা আরো জানান, বৃহত্তর স্বার্থে সরকার নৌচলাচল বন্ধ রাখ‌তেই পা‌রে, তবে বিষয়‌টির অগ্রিম ঘোষণা থাকলে দু‌র্ভো‌গে পর‌তে হ‌তো না।

এদিকে লঞ্চ কর্তৃপক্ষ জানায়, ‌বিআড‌ব্লিউ‌টএ কর্তৃপক্ষ জানাবার সাথে সাথে কেবিনের যাত্রী‌দের জানিয়ে দিয়েছেন তারা। আর বিআইড‌ব্লিউ‌টএ কর্তৃপক্ষ বলছে, সরকার সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে লঞ্চের চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। গণপ্র‌তি‌নি‌ধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৫ অনুসারে আজ ৩১জানুয়ারী রাত ১২টা হ‌তে ১ ফেব্রুয়ারি রাত ১২ টা পর্যন্ত রাজধানীমুখী সকল লঞ্চ, ইঞ্জিনচালিত নৌকাও স্পিড‌বোট চলাচলের উপর নির্বাচনের কারণে ২৯ জানুয়ারি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সংক্রান্ত চিঠি ইস্যু করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ