1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

মোহাম্মদপুরে দুই শিক্ষার্থী অপহরণের ঘটনায় আটক ৮

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০
  • ৪২ Time View

রাজধানীর মোহাম্মদপুরে দুই শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় অপহরণকারী চক্রের আট সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গাড়ি, পুলিশের পোশাক এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বাসা থেকে বেরিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়। ওই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের পরিবার। এর সূত্র ধরে তদন্তের একপর্যায়ে অপহরণকারী চক্রের সন্ধান পাওয়া যায়। পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের আট সদস্যকে আটক করা হয়।

আজ রবিবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বাসা থেকে বেরিয়ে তানজিম আল ইসলাম দিবস (১৭) ও মো. খালিদ হাসান ধ্রুব (১৯) নামে দুই শিক্ষার্থী নিখোঁজ হন। তারা আগারগাঁওয়ের আইডিবি ভবনে ল্যাপটপ কিনতে যাচ্ছিলেন।

নিখোঁজ ধ্রুব ঢাকা কলেজের সামাজিক বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং তার ভাতিজা দিবস একটি ইংরেজি মাধ্যম স্কুলের এ লেভেলের শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ