1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ভোটার তালিকা হালনাগাদের সময় বাড়াতে সংসদে বিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারি, ২০২০
  • ৫২ Time View

ভোটার তালিকা হালনাগাদ করার সময় সীমা ৩০ দিন থেকে বাড়িয়ে ৬০ দিন নির্ধারণের প্রস্তাব করে ‘ভোটার তালিকা (সংশোধন) আইন-২০২০’ নামে একটি বিল সংসদে উত্থাপন করা হয়েছে। এ ছাড়া অর্ডিন্যান্স রহিত করে ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন আইন-২০২০’ নামে আরেকটি বিল উত্থাপন করা হয়।

আজ সোমবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ‘ভোটার তালিকা সংশোধন আইন-২০২০’ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে ভোটার তালিকা আইনের ১১ ধারার ১ উপধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এতে জাতীয় ভোটার দিবসের সাথে মিল রেখে কম্পিটার ডাটাবেজে সংরক্ষিত বিদ্যমান ভোটার তালিকা হালনাগাদ করার সময়সীমা প্রতি বৎসর ২ জানুয়ারি হতে ৩১ জানয়ারির পরিবর্তে ‘২ জানুয়ারি হতে ২ মার্চ’ প্রতিস্থাপন করা হয়েছে। বিলটি আইনে পরিণত হলে ভোটার তালিকা হালনাগাদ করার সময়সীমা ৬০ দিন হবে।

সড়ক পরিবহন কর্পোরেশন আইন : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সংসদে উত্থাপিত বিলে ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন’-এর জন্য এক হাজার কোটি টাকা মূলধনের প্রস্তাব করা হয়েছে। এই মূলধন একশ’ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে।

৫১ শতাংশ শেয়ার সরকরের মালিকানায় থাকবে। অবশিষ্ট ৪৫ শতাংশ শেয়ার জনগণের কাছে বিক্রির বিধান রাখা হয়েছে। এ ছাড়া বিলে ২৩ সদস্য বিশিষ্ট ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন’ পরিচালনা পরিষদ গঠনের বিধান রাখা হয়েছে।

এতে স্থানীয় সরকার, মন্ত্রিপরিষদ, অর্থ, সড়ক পরিহবণ ও মহাসড়ক এবং জননিরাপত্তা বিভাগ, নৌ-পরিবহন মন্ত্রণালয়, ডিটিসিএ, সড়ক ও জনপথ অধিদপ্তর, শেয়ার হোল্ডারদের প্রতিনিধি এবং প্রশাসনিক বিভাগের প্রতিনিধি থাকবে।

উল্লেখ্য, ১৯৬১ সালে প্রণীত ৩৫টি ধারা সম্বলিত ‘রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন অর্ডিন্যান্স’ যুগোপযোগী করতে ২৯ ধারা সমন্বয়ে ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন আইন ২০১৯’ প্রস্তুত করা হয়। গত বছরের সেপ্টেম্বর মাসে আইনটি মন্ত্রিসভা অনুমোদন দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ