1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বিশ্ব ইজতেমার জুমার নামাজে লাখো মুসল্লি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০
  • ৫৯ Time View

বিশ্ব ইজতেমা ময়দানে জুমার নামাজ আদায় করেছেন দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লি। ইজতেমার প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের প্রথম দিন আজ শুক্রবার (১৭ জানুয়ারি) জুমার নামাজে অংশ নিতে জনসমুদ্রে পরিণত হয় ইজতেমা ময়দান।

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার দ্বিতীয় ধাপে জুমার নামাজে ইমামতি করেন বাংলাদেশের মাওলানা মোশারফ। মুসল্লিদের ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিশ্ব ইজতেমা ময়দান। জুমার নামাজ আদায় করতে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকা থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। দীর্ঘ পথ পায়ে হেঁটে আছেন অনেকেই। তিলধারণের ঠাঁই ছিল না প্রায় ১৬০ একর জমিতে তৈরি করা বিশাল ছাউনির নিচে। বহু মসুল্লীকে স্থানাভাবে পাকা রাস্তায়, খবরের কাগজ, হুগলা ও পলিথিন বিছিয়ে নামাজ আদায় করতে দেখা যায়।

এর আগে টঙ্গীর তুরাগতীরে আজ শুক্রবার (১৭ জানুয়ারি) শুরু হয় তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ফজরের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়।

ইজতেমা যোগ দিতে ময়দানে জড়ো হয়েছেন দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। গতকাল বৃহস্পতিবার বাদ ফজর মুফতি শাহজাদ হোসেনের আমবয়ানের মধ্য দিয়ে মূলত তিন দিনের কার্যক্রমের সূচনা ঘটে। রবিবার আখেরি মোনাজাতে শেষ হবে এবারের দুই পর্বে ছয় দিনের ইজতেমা। দ্বিতীয় পর্বের আয়োজনে রয়েছেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ