1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল চীন-যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০
  • ৫১ Time View

টানা দু’বছর ধরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এবার বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ট্রাম্প ও শি জিনপিংয়ের দেশ। গতকাল বুধবার ওয়াশিংটনে চুক্তি স্বাক্ষরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওই চুক্তি মার্কিন অর্থনীতি পাল্টে দেবে।

এদিকে চীনারাও ওই চুক্তিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। এই চুক্তির ফলে দেশ দুটির মধ্যে সম্পর্কের উন্নতি হবে বলেও মনে করছেন তারা।

গালফ ট্রডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে দু’শ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করার প্রতিশ্রুতি দিয়েছে শি জিনপিংয়ের দেশ চীন। তার বিনিময়ে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর আরোপিত নতুন শুল্ক অর্ধেক করার ব্যাপারে রাজি হয়েছে।

মার্কিন চেম্বার অব কমার্সের চীন সেন্টারের প্রধান জেরেমি ওয়াটারম্যান এ ব্যাপারে বলেন, সামনে আরো বহু কাজ আছে। আজকের দিনটি উপভোগ করা উচিত সবার। দ্বিতীয় পর্যায়ে টেবিলে ফিরে আসতে খুব বেশি সময় নেওয়া হবে না।

এর আগে চীনের রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসায় যুক্তরাষ্ট্র। পাল্টা জবাব হিসেবে মার্কিন পণ্যের ওপরও বাড়তি শুল্ক আরোপ করে চীন। এরপর উভয় পক্ষের মধ্যে কূটনৈতিক তৎপরতা শুরু হয়।

জানা গেছে, প্রথম পর্যায়ের ওই চুক্তিতে উভয় পক্ষ কৃষিপণ্য, জ্বালানি, শিল্পপণ্যসহ অন্যান্য পণ্য ক্রয়ে রাজি হয়েছে। প্রযুক্তি বিনিময়, মেধাস্বত্ব, কৃষি, আর্থিক সেবা, মুদ্রা, আন্তর্জাতিক মুদ্রা বিনিময়সহ অনেক বিষয় থাকছে ওই চুক্তিতে।

সূত্র : গালফ টুডে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ