1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

কাশ্মীর নিয়ে চীনের চাপ, ইমরানকে ডাকতে পারেন মোদি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০
  • ৫১ Time View

ভারতের ওপর চাপ সৃষ্টি করতে জাতিসংঘে কাশ্মীর নিয়ে আবারো আলোচনা চায় চীন। তাদের অনুরোধে গতকাল বুধবার নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকে কাশ্মীর নিয়ে আলোচনা হয়েছে।

তবে অন্য সদস্য দেশগুলোর বাধায় তেমন বিস্তারিত আলোচনা হয়নি। ফ্রান্স আগেই জানিয়েছিল, কাশ্মীর নিয়ে তারা পূর্ব অবস্থান বজায় রাখবে। এ বিষয়ে তাদের বক্তব্য, কাশ্মীর ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। সে কারণে বিষয়টি তাদেরই মিটিয়ে নেওয়া উচিত।

এর আগে গত বছরের ডিসেম্বরে জাতিসংঘের রুদ্ধদ্বার বৈঠকে কাশ্মীর নিয়ে ভারতকে নাস্তানাবুদ করতে চেয়েছিল চীন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়া সেই প্রচেষ্টা রুখে দেয়।

কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের দূরত্ব যতই বাড়ুক না কেন, চলতি বছরের শেষে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানাতে পারে ভারত। এ বছরের শেষে ভারতে আয়োজন হতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-এর (এসসিও) বার্ষিক সম্মেলন। তাতে যোগ দিতেই ইমরানকে আমন্ত্রণ জানানোর কথা উঠে আসছে।

এই অঞ্চলের অর্থনীতি, রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থাকে আরো উন্নত করতে ২০০১ সালে সাংহাইয়ে এক সম্মেলনে এসসিও তৈরি হয়। ভারত প্রথমে পর্যবেক্ষক দেশ হিসেবে ওই সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও ২০১৭ সালে স্থায়ী সদস্যের পদ লাভ করে। একই বছর সদস্য হয় পাকিস্তানও।

এ বছর প্রথম সেই এসসিও-র বার্ষিক সম্মেলন আয়োজন করতে চলেছে ভারত। গত রবিবার সেই সূত্রে চার দিনের সফরে দিল্লি পৌঁছেছেন সংগঠনের সাধারণ সম্পাদক ভ্লাদিমির নরভ। সোমবার বিষয়টি টুইট করে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ইমরানের ভারতে আসার প্রসঙ্গে প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, আয়োজক দেশ হিসেবে পাকিস্তানকে আমন্ত্রণ করার কথা ভারতের। সে কারণে রীতি মেনে তাকে আমন্ত্রণবার্তা পাঠানো হতে পারে।

যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শেষ পর্যন্ত ভারতে যাবেন কি না, তা ঠিক করবে ইসলামাবাদই। ইমরানের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকেও পাঠাতে পারে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ