1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

ইরানে বিধ্বস্ত বিমানে ৩০ সেকেন্ডে দুই ক্ষেপণাস্ত্রের আঘাত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০
  • ৫১ Time View

ইউক্রেনের বিধ্বস্ত হওয়া সেই বিমানে ইরান পরপর দু’টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেই ঘটনার নতুন একটি ভিডিও প্রকাশ হয়েছে। তাতে দেখা যায়, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে ৩০ সেকেন্ডের ব্যবধানে ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করা হয়।

ঘটনাস্থলের পাশের একটি ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ভিডিওটি ধারণ ধরা পড়ে। গতকাল মঙ্গলবার ইরানের একজন বাসিন্দা সেই ভিডিও ইউটিউবে আপলোড করেন।

ভিডিওতে দেখা যায়, প্রথম ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপের পরপরই বিমানে ছোট বিস্ফোরণ ঘটে। এর স্বল্প সময়ের মধ্যেই দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। সেটিও বিমানে আঘাত হানে।

প্রথম ক্ষেপণাস্ত্র আঘাতের পর বিমানটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে। কিন্তু দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানে আগুন ধরে যায়।

গত ৮ জানুয়ারি বিমান বিধ্বস্তের ঘটনায় প্রথমে মিথ্যা বললেও গত ১১ জানুয়ারি দায় স্বীকার করে নিয়ে ক্ষমা চায় ইরান। তারপর থেকেই ইরানে ব্যাপক বিক্ষোভ চলছে।

চাপের মুখে অভিযুক্তদের ধরপাকড় শুরু করেছে ইরান সরকার। সেই সঙ্গে ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খোমেনি বলেছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ