1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ঢাকার রাস্তা-ঘাট পুনর্বিন্যাস করে ভোগান্তি কমাব : তাপস

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারি, ২০২০
  • ৪৩ Time View

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বিজয়ী হতে পারলে ঢাকা শহরকে মাদকমুক্ত করব। এলাকাভিত্তিক সামাজিক সমস্যাগুলো সমাধান করব।

আজ শনিবার রাজধানীর ওয়ারীতে ঐতিহাসিক রোজ গার্ডেনে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা সভায় তিনি এ কথা বলেন। ঐতিহাসিক রোজ গার্ডেন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তাপস।

ব্যারিস্টার তাপস বলেন, ঢাকা আমাদের প্রাণের শহর। ঢাকাতেই আমাদের বেড়ে ওঠা এবং স্বপ্ন দেখা। তাই আমাদের এই ঐতিহ্যবাহী ঢাকাকে পুনরুজ্জীবিত করবো। আমরা ঢাকাকে উন্নত দেশের উন্নত রাজধানী হিসেবে গড়ে তুলব।

তিনি বলেন, আমরা আমাদের ঢাকাকে সুন্দর ঢাকা হিসেবে গড়ে তুলব। প্রত্যেকটা ওয়ার্ডে খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা করা হবে। আমাদের মা-বোন ও মুরুব্বিদের জন্য পর্যাপ্ত হাঁটার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, আমাদের ঢাকার রাস্তা-ঘাটকে পুনর্বিন্যাস করে জনগণের ভোগান্তি কমানো হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে জনগণের সেবামূলক দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করা হবে। ঢাকায় বসবাসকারী মানুষের মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আজ দিনব্যাপী পুরান ঢাকার ওয়ারীর বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করবেন।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং সাবেকমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ