1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

মার্কিন সামরিক ঘাঁটির রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইরান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০
  • ৫১ Time View

গতকাল বুধবার ভোরে ইরাকে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইরাকের আল-আনবার প্রদেশে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আইন আল-আসাদের রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এমনটাই জানিয়েছে একটি ইরাকি সূত্র।

ওই সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আইআরআইবির সংবাদদাতা এ তথ্য নিশ্চিত করেছেন।

আইআরআইবি-এর সংবাদদাতা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নিজের কাছে বিশ্বের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকার দাবি করলেও গতকাল ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ওই ব্যর্থতার কারণে মার্কিন ঘাঁটিতে অবস্থিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

একটি ইসরায়েলি সূত্র জানিয়েছে, গতকাল বুধবার আহত ২২৪ মার্কিন সেনাকে ইরাক থেকে চিকিৎসার উদ্দেশে তেল আবিবে নিয়ে যাওয়া হয়েছে। এসব সেনা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হন।

গতকাল বুধবার ভোররাতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘আইন আল-আসাদের’ ওপর অসংখ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ হামলায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত ও দুই শতাধিক সেনা আহত হয় বলে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে।

প্রসঙ্গত, ইরানের কুদস ফোর্সের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির উপর আগ্রাসী মার্কিন সেনাদের সন্ত্রাসী ও অপরাধমূলক হামলার কঠোর জবাব দিতে আইন আল-আসাদ ঘাঁটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয় বলে আইআরজিসি এক বিবৃতিতে জানায়। কাসেম সোলাইমানিকে গত শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে হত্যা করে মার্কিন সেনারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ