1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ রাজধানীর শাহবাগে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৪ জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের অস্বাভাবিক মৃত্যু হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি

নতুন জ্বালানি ও খনিজ সম্পদ সচিব আনিছুর রহমানের যোগদান

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারি, ২০২০
  • ৪৭ Time View

জ্বালানি ও খনিজ সম্পদ সচিব হিসেবে মো. আনিছুর রহমান রবিবার অপরাহ্নে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যোগদান করেছেন। তিনি শরিয়তপুর জেলায় ৩১ ডিসেম্বর ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন।

বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৫ ব্যাচের সদস্য মো. আনিছুর রহমান ১৫ ফেব্রুয়ারি ১৯৮৮ সালে চাকুরিতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করে মাঠ ও নীতি নির্ধারণী পর্যায়ে কর্ম অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি মন্ত্রিপরিষদ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, অর্থ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বিভিন্ন পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। গত ১৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব এবং উক্ত মন্ত্রণালয়ে ০৪ এপ্রিল ২০১৮ তারিখ হতে সচিব হিসেবে কমর্রত ছিলেন।

মো. আনিছুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ হতে স্মাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত কারণে তিনি ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা, থাইল্যান্ড, মিয়ানমার, ইন্দোনেশিয়া, সিংগাপুর, ভিয়েতনাম, হংকং, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালী, সংযুক্ত আরব আমিরাত, কাতার, রাশিয়া, ফিলিপাইন, সুইজারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ড, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, তুরস্ক, নরওয়ে, স্পেন, পর্তুগাল, গ্রেনেডা, কানাডা, যুক্তরাষ্ট্র, মালাওয়ি, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রাজিল, সৌদি আরবসহ পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। তিনি বিবাহিত এবং এক কন্যা ও এক পুত্র সন্তানের পিতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ