1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

‘স্বাধীনতা দিবসের আগেই সংশোধিত তালিকা’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪১ Time View

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে স্বাধীনতাবিরোধী ঘাতক-দালালদের বিতর্কিত তালিকা প্রত্যাহার করে নেওয়ার পর মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, আগামী স্বাধীনতা দিবসের আগে রাজাকারের নতুন তালিকা প্রকাশ করা হবে।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় একটি গণমাধ্যমকে আ ক ম মোজাম্মেল হক বলেন, বুধবার বিকেল থেকে ওয়েবসাইটে রাজাকারের প্রকাশিত তালিকা সরিয়ে নেওয়া হয়েছে। বিস্তারিত যাচাই-বাছাই শেষে আগামী স্বাধীনতা দিবসের আগে নতুন তালিকা প্রকাশ করা হবে। সে তালিকা বড় আকারের হবে। সেইসঙ্গে ভুলত্রুটি সংশোধন করা হবে।

এর আগে বিকেলে একাত্তরে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের প্রকাশিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। তালিকা স্থগিত করার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এসএম আরিফ-উর-রহমান।

সচিব বলেন, প্রকাশিত এই তালিকা নিয়ে মুক্তিযোদ্ধাসহ সবার মাঝেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমি নিজেও বিব্রত হচ্ছি। এজন্য তালিকা স্থগিত করা হয়েছে। পরে যাচাই-বাছাই করে তালিকা প্রকাশ করা হবে। হুটহাট করে তালিকা প্রকাশ করলেতো ভুল হবেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ