1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় নিহত ১

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪৬ Time View

রাজধানীর ভাটারায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বাচ্চু মিয়া (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ভাটারার নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু মিয়া উত্তরার একটি মাংসের দোকানে কসাইর কাজ করতেন। বাড্ডার বড় বেরাইদ এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

নিহতের পরিবার সূত্র জানায়, ভোরে বাসা থেকে উত্তরায় অবস্থিত মাংসের দোকানে যাচ্ছিলেন বাচ্চু মিয়া। পথে নতুন বাজার এলাকায় রাস্তায় পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কায় দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ