1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

সবুজায়নে ব্র্যাক ব্যাংকের ই-স্টেটমেন্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুন, ২০১২
  • ১২৯ Time View

স্বজ্ঞানে বা অজান্তে আমরা সবাই পরিবেশের সবুজ নিধনের জন্য দায়ী। শুধুমাত্র গ্রাহকদের অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ড স্টেটমেন্টের জন্য ব্র্যাক ব্যাংকের কয়েক টন কাগজ প্রয়োজন হয়। এর ফলে নিধন হচ্ছে প্রচুর পরিমাণে বৃক্ষ।

একটি পরিবেশবান্ধব ব্যাংক হিসেবে গ্রাহকদের ই-স্টেটমেন্ট গ্রহণে উৎসাহিত করার জন্য ব্র্যাক ব্যাংক মঙ্গলবার থেকে একটি ক্যাম্পেইন চালু করেছে।

ব্র্যাক গ্রুপের সিএফও এবং পরিচালক এসএন কৈরী বিশ্ব পরিবেশ দিবসে `গো গ্রিন উইথ ই-স্টেটমেন্ট ক্যাম্পেইন` এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান।

উদ্বোধনের সময় এসএন কৈরী বলেন, “গ্রাহকদের ই-স্টেটমেন্ট গ্রহণে উদ্বুদ্ধকরণে সচেতনতা সৃষ্টি হবে প্রধান কাজ। একটি ভ্যালু বেইজড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহক সচেতনতা সৃষ্টি এবং ই-স্টেটমেন্ট গ্রহণে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে।”

যেসব গ্রাহক ই-স্টেটমেন্ট গ্রহণ করবে তারা ব্র্যাক কাননে চারা, সোলার হোম সিস্টেম, সিল্ক এবং হাতে তৈরি রিসাইকেল পেপার ক্রয়ে ১০ শতাংশ ছাড় পাবেন। পরিবেশ বিষয়ক `গ্রিন আইডিয়া` প্রদানের মাধ্যমে ব্যাংকের গ্রাহকরা জিতে নিতে পারবেন স্মার্টফোন, জানান কৈরী।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “ব্যাংকগুলো প্রতি বছর গ্রাহকদের যে পরিমাণ কাগজে ছাপানো স্টেটমেন্ট পাঠায় তার জন্য ১ হাজারেরও বেশি গাছ কাটতে হয়। আমরা চাই এই গাছ বাঁচাতে। তাই আশা করবো আমাদের গ্রাহকরা সাহায্য করবে।”

তিনি বলেন, “দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রতিবছর শতকরা ১৫ ভাগের বেশি বাড়ায় ব্র্যাক ব্যাংক মনে করে ই-স্টেটমেন্টই আগামী দিনের সমাধান।”

ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিংয়ের প্রধান ফিরোজ আহমেদ খান বলেন, “পেপার-স্টেটমেন্টের কারণে যে পরিমাণ গাছ কাটা পরে তার বিপরীতে যতটুকু সবুজ পৃথিবীকে ফিরিয়ে দেওয়া সম্ভব তার প্রচেষ্টায় প্রতিশ্রুতিবদ্ধ ব্র্যাক ব্যাংক।”

এই ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানতে www.bracbank.com ঠিকানায় ভিজিট করার জন্য বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ