1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে কথিত বন্দুকযুদ্ধ, ‘মাদক কারবারি’ নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৪০ Time View

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুর রশিদ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ১টার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের নারায়ণপুর বাজারের কাছে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের ঘাগড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। গোয়েন্দা পুলিশের দাবি, তিনি মাদক কারবারি ছিলেন। তার বিরুদ্ধে ১৩টি মাদক মামলা রয়েছে বলে দাবি করেন তিনি।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দের ভাষ্যমতে, ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের নারায়ণপুর বাজারের কাছে কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে বিক্রির জন্য অপেক্ষা করছে-বুধবার রাত পৌনে ১টার দিকে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের দুটি দলে সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অতর্কিতে হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়।

সহযোগীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় রশিদ নামের একজনকে আটক করে পুলিশ। আহত রশিদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, এ ঘটনায় শামীম আল মামুন নাম পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা, বেশ কিছু কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ