1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

৩৮ আরোহী নিয়ে চিলির সামরিক বিমান ‘নিখোঁজ’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৫৮ Time View

অ্যান্টার্কটিকার পথে থাকা চিলির একটি সামরিক উড়োজাহাজের সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
চিলির বিমানবাহিনীর বরাতে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ওই পরিবহন বিমানে ৩৮ জন আরোহী ছিলেন।

রয়টার্স জানিয়েছে, চিলির দক্ষিণের শহর পুনটা অ্যারেনাস থেকে স্থানীয় সময় সোমবার বিকাল ৪টা ৫৫ মিনিটে অ্যান্টার্কটিকার পথে রওনা হয় সি-১৩০ হারকিউলিস উড়োজাহাজটি। সন্ধ্যা ৬টার দিকে উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

উড়োজাহাজের আরোহীদের মধ্যে ২১ জন ছিলেন যাত্রী, বাকিরা ক্রু। তাদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিকও ছিলেন। অ্যান্টার্কটিকায় চিলির ঘাঁটিতে রসদ নিয়ে যাওয়া হচ্ছিল ওই বিমানে করে।

উড়োজাহাজের আরোহীদের মধ্যে ২১ জন ছিলেন যাত্রী, বাকিরা ক্রু। তারা অ্যান্টার্কটিকায় চিলির ঘাঁটিতে রসদ নিয়ে যাচ্ছিলেন।

চিলির বিমানবাহিনীর জেনারেল এদুয়ার্দো মোকেইরা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগে উড়োজাহাজের পাইলট কোনো ধরনের বিপদ সংকেত দেননি।

উড়োজাহাজটির খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে চিলির বিমানবাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ