1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

বিএনপি এখন হতাশাগ্রস্ত, বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪২ Time View

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিএনপি এখন হতাশাগ্রস্ত। তাদের বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সম্মেলনে জিএম কাদের এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি শক্তি অর্জন করে দ্বিতীয় অবস্থানে যেতে চায়। সরকারের বিকল্প হিসেবে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠা করতে চাই। জাতীয় পার্টির অঙ্গ সংগঠনগুলো দুর্বল হলে মূল সংগঠন দুর্বল হয়ে যাবে। তাই অঙ্গ সংগঠনগুলোকেও শক্তিশালী করতে হবে।

জাতীয় পার্টিকে নিজেরা ধ্বংস না করলে বাইরের কেউ ধ্বংস করতে পারবে না উল্লেখ করে জিএম কাদের বলেন, গত নির্বাচনে ভরাডুবির কারণ হলো নিজেদের অভ্যন্তরীণ কোন্দল। এই কোন্দল কাটিয়ে উঠেছি। আমরা জনগণের মতামত নিয়ে আগামীতে দেশ পরিচালনা করবো।

সম্মেলনে প্রকাশ্য ভোটে স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি হিসেবে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও বেলাল হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ