1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর

ঘানার বিমান বন্দরে মালবাহি বিমানের ধাক্কায় নিহত ১০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুন, ২০১২
  • ১৪৮ Time View

ঘানার আক্রায় কটোকা বিমান বন্দরে অবতরণকালে মালবাহি একটি জেট বিমান একটি মিনিভ্যানকে সজোরে ধাক্কা দিলে কমপক্ষে ১০ জন নিহত হয়। শনিবার বিমানটি অবতরণের সময় রানওয়ের বাইরে চলে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘানা এয়ারপোর্ট কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জানান, নাইজেরিয়ার অ্যালাইড এয়ার পরিচালিত বোয়িং ৭২৭-২০০ বিমানটি নাইজেরিয়ার লাগোস থেকে রওনা দিয়ে সন্ধ্যা সাতটায় আক্রার কটোকা বিমান বন্দরে পৌঁছায়। কিন্তু অবতরণের সময় রানওয়ের শেষ মাথায় গিয়ে থামতে না পারায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার শিকার মিনিভ্যানটি বিধ্বস্ত হয়ে গেছে। রানওয়ের পার্শ্ববর্তী দেয়ালটি একেবারে মাটির সাথে মিশে গেছে। বোয়িং বিমানটির ডানা এবং চাকাসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার পর অন্যান্য বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সেখানকার বিমান কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ