1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার অভিযোগ ঢাকা-কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ অভিন্ন সমৃদ্ধির জন্য অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নিতে একমত ঢাকা-টোকিও স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, থাকছে না বয়সসীমা অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে বিগ-বি উদ্যোগ আরও জোরদার চায় ঢাকা-টোকিও স্থবির সাজেক, সড়ক অবরোধ অব্যাহত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন ফিফা বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ হত্যাচেষ্টা মামলায় কারাগারে দিলীপ আগারওয়ালা জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা

ঘানার বিমান বন্দরে মালবাহি বিমানের ধাক্কায় নিহত ১০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুন, ২০১২
  • ১৫৫ Time View

ঘানার আক্রায় কটোকা বিমান বন্দরে অবতরণকালে মালবাহি একটি জেট বিমান একটি মিনিভ্যানকে সজোরে ধাক্কা দিলে কমপক্ষে ১০ জন নিহত হয়। শনিবার বিমানটি অবতরণের সময় রানওয়ের বাইরে চলে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘানা এয়ারপোর্ট কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জানান, নাইজেরিয়ার অ্যালাইড এয়ার পরিচালিত বোয়িং ৭২৭-২০০ বিমানটি নাইজেরিয়ার লাগোস থেকে রওনা দিয়ে সন্ধ্যা সাতটায় আক্রার কটোকা বিমান বন্দরে পৌঁছায়। কিন্তু অবতরণের সময় রানওয়ের শেষ মাথায় গিয়ে থামতে না পারায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার শিকার মিনিভ্যানটি বিধ্বস্ত হয়ে গেছে। রানওয়ের পার্শ্ববর্তী দেয়ালটি একেবারে মাটির সাথে মিশে গেছে। বোয়িং বিমানটির ডানা এবং চাকাসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার পর অন্যান্য বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সেখানকার বিমান কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ