1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

মেরিটাইম ইউনিভার্সিটি সংবাদদাতা, আরটিভি নিউজ

টেকসই সামুদ্রিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা ও ব্লু ইকোনমির সম্ভাবনা নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সেমিনার। আগামী ৩০ নভেম্বর ‘ইন্টারন্যাশনাল সেমিনার ২০২৬: সাসটেইনেবল মেরিন ফিশারিজ অ্যান্ড ব্লু ইকোনমি’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়টি।

সেমিনার উপলক্ষে শিক্ষার্থী ও গবেষকদের কাছ থেকে পোস্টার উপস্থাপনার জন্য গবেষণার সারসংক্ষেপ (অ্যাবস্ট্রাক্ট) আহ্বান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিভাগের শিক্ষার্থী এবং গবেষকেরা এতে অংশ নিতে পারবেন। নিবন্ধন ও অংশগ্রহণের জন্য কোনো ফি নির্ধারণ করা হয়নি।

সেমিনারে পোস্টার উপস্থাপনার বিষয়বস্তু দুটি প্রধান ধারায় ভাগ করা হয়েছে: টেকসই সামুদ্রিক মৎস্যসম্পদ এবং ব্লু ইকোনমি।

টেকসই সামুদ্রিক মৎস্যসম্পদবিষয়ক ধারায় মৎস্যসম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ, দায়িত্বশীল জলজ চাষ, সামুদ্রিক জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্রের স্বাস্থ্য, জলবায়ু সহনশীলতা, উপকূলীয় জনগোষ্ঠীর জীবিকা, মৎস্যপ্রযুক্তি, সামুদ্রিক খাদ্যের নিরাপত্তা এবং জলজ জীবপ্রযুক্তির মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে, ব্লু ইকোনমি ধারায় সমুদ্র শাসন, সামুদ্রিক স্থানিক পরিকল্পনা, সমুদ্র অর্থনীতি ও মৎস্যসম্পদবিষয়ক আইনগত বিষয়, পরিবেশবান্ধব নৌপরিবহন, বন্দর ও সামুদ্রিক সরবরাহব্যবস্থা, সমুদ্রে নবায়নযোগ্য জ্বালানি, সামুদ্রিক জীবপ্রযুক্তি, উপকূলীয় পর্যটন, সামুদ্রিক দূষণ এবং সমুদ্রবিজ্ঞান ও প্রকৌশলসংক্রান্ত গবেষণা উপস্থাপনের সুযোগ থাকছে।

আয়োজকদের নির্দেশনা অনুযায়ী, গবেষণার সারসংক্ষেপ সর্বোচ্চ ২০০ শব্দের মধ্যে হতে হবে। সারসংক্ষেপ জমা দেওয়ার শেষ সময় ১২ নভেম্বর। ১৭ নভেম্বর সারসংক্ষেপ গ্রহণের বিষয়ে জানানো হবে। নির্বাচিত গবেষণার পোস্টারের সফট কপি জমা দিতে হবে ২৫ নভেম্বরের মধ্যে।

পোস্টারে গবেষণার শিরোনাম, লেখকের নাম ও যোগাযোগের তথ্য, গবেষণার সারসংক্ষেপ, উদ্দেশ্য, পদ্ধতি, ফলাফল, উপসংহার ও তথ্যসূত্র উল্লেখ করতে হবে। পোস্টারের সর্বোচ্চ আকার নির্ধারণ করা হয়েছে ৪৮ ইঞ্চি দৈর্ঘ্য ও ৩৬ ইঞ্চি প্রস্থ। পোস্টার উপস্থাপনায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার দেওয়া হবে।

সেমিনার-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির সমুদ্রবিজ্ঞান ও জলবিজ্ঞান বিভাগের ড. এস এম মোস্তাফিজুর রহমান এবং নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. এস এম রাশিদুল হাসানের সঙ্গে।

আগামী ৩০ নভেম্বর সেমিনার ও পোস্টার উপস্থাপনা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ