1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণ টার্গেট করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। ২৮ অক্টোবর বুধবার থেকে শুরু হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এই সিরিজ। মাঠে নামার আগে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতির সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের আগে আফগানিস্তান-জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। ওয়ানডে এবং টেস্ট- উভয় দলে থাকা ক্রিকেটাররা তেমন প্রস্তুতির সুযোগ পাননি। তবে অধিনায়ক শান্ত দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট।

তিনি বলেন, 'ভালো প্রস্তুতি নিতে পেরেছি, বিশেষত আফগানিস্তান সিরিজের পরে যে খেলোয়াড়রা দেশে চলে এসেছিল, তারা আগেভাগে প্রস্তুতি শুরু করেছে। প্রস্তুতি ভালো হয়েছে এবং কন্ডিশন সম্পর্কে আমাদের ধারণা আছে। প্রস্তুতি নিয়ে আমি খুশি।'

বাংলাদেশ তেমন প্রস্তুতি নিতে না নিতে পারলেও ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজের ভালো দারুণ প্রস্তুতি নিয়েছে। বাংলাদেশে এসেও তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। তবে সেসব নিয়ে মোটেও চিন্তিত নন শান্ত, 'প্রত্যেকটা সিরিজেই অনেক কঠিন সময় আসে। কিন্তু আমার মনে হয়, আমাদের ক্রিকেটাররা যথেষ্ট অভিজ্ঞ এবং সর্বশেষ কয়েক বছর আমরা এভাবেই ক্রিকেট খেলছি। আগের থেকে ক্রিকেটাররা এখন অনেক বেটার। প্রস্তুতিও যার যেমন নেয়া দরকার ছিল, নিতে পেরেছে। প্রতিপক্ষ কতটা ভালোভালো প্রস্তুত হয়েছে, সেটা গুরুত্বপূর্ণ না। আমরা কতটা ভালোভাবে প্রস্তুত হয়ে ম্যাচটা খেলতে পারি, সেটা গুরুত্বপূর্ণ।'

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে এই সিরিজে জয়টা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এটাকে চাপ হিসেবে দেখছেন কিনা, এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, 'আমার কাছে চাপ না, অনুপ্রেরণাদায়ক। ক্রিকেটে এরকম সমীকরণের অনেক কিছু আসছে, এটা অনুপ্রেরণার। আমরা যখন এই সিরিজটা নিয়ে কথা বলেছি, আমরা চিন্তা করেছি, গত কয়েকটা সিরিজে বা গত কয়েক বছর ধরে আমরা টেস্ট ক্রিকেটটা কিভাবে খেলছি। আমরা অতিরিক্ত কোনো কিছু করতে চাই না। আমাদের প্রক্রিয়াটা অনুসরণ করতে চাই। কারো কাছ থেকে অতিরিক্ত কিছু চাই না। শুধু যে প্রক্রিয়া

অনুসরণ করে ফলাফল পাচ্ছি, সেটাই কর‍তে চাই।'

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচে লিটনের খেলা নিয়ে শঙ্কা আছে। লিটনের চোটের আপডেট জানাতে গিয়ে শান্ত বলেন, 'লিটন সকালেও ফিটনেস নিয়ে কাজ করেছে। এখন পর্যন্ত ভালো আছে। ফিজিও বা ট্রেইনাররা এখনও রিপোর্ট দেয়নি। ইনশাআল্লাহ ভালো কিছু আছে রিপোর্টে। সবকিছু ঠিকঠাক থাকলে সে একাদশে থাকবে৷ প্রস্তুতিতে ভালো ব্যাটিং-ফিল্ডিং করেছে।'

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ