1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

উত্তরের নেতৃত্বে বজলু-কচি, দক্ষিণে মান্নাফি-কবির

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৫৮ Time View

ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি এবং দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে আবু আহমেদ মান্নাফি ও হুমায়ূন কবির।

আজ শনিবার বিকালে রমনার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়।

এর আগে সকাল ১১টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহানগর উত্তর ও দক্ষিণের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়।

সম্মেলন ১১টায় শুরু হলেও সম্মেলনে যোগদান করতে সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড ও পাড়া মহল্লা থেকে বাসে, ট্রাকে, পিকআপ, রিকশা ও মোটরসাইকেলে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ছুটে আসেন। সম্মেলন উপলক্ষে স্লোগানে স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের চৌহদ্দি মুখরিত হয়ে ওঠে। দীর্ঘ সাত বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ