1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

কাল তুরস্ক থেকে আসছে পেঁয়াজের দ্বিতীয় চালান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৪৭ Time View

তুরস্ক থেকে আকাশপথে পেঁয়াজের দ্বিতীয় চালান আসছে। পেঁয়াজের চলমান সংকট মোকাবিলায় তুরস্ক থেকে সমুদ্র ও আকাশপথে ২ হাজার ৫২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে সিটি গ্রুপ। আগামীকাল সোমবার (২৫ নভেম্বর) দেশে পৌঁছবে চালানটি।

এর আগ গত শুক্রবার (২২ নভেম্বর) তার্কিস এয়ার লাইন্সযোগে সিটি গ্রুপের পেঁয়াজের প্রথম চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে তা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর কাছে হস্তান্তর করা হয়।

আমদানিকারক সূত্র জানায়, দেশে চলমান পেঁয়াজের সংকট ও উচ্চমূল্য রোধে সরকার ও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে সিটি গ্রুপ। দেশের ভোক্তা সাধারণের চাহিদা মেটানোর লক্ষ্যে সিটি গ্রুপ তুরস্ক থেকে আকাশ ও সমুদ্রপথে পেঁয়াজ আমদানি শুরু করেছে। চলমান সংকট মোকাবিলায় সিটি গ্রুপ তুরস্ক থেকে প্রাথমিক পর্যায়ে ২ হাজার ৫২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে বলে সূত্র জানায়।

সূত্র আরো জানায়, সিটি গ্রুপের আমদানিকৃত পেঁয়াজের প্রথম চালান (১০ মেট্রিকটন) তার্কিস এয়ার লাইন্সযোগে গত ২২ নভেম্বর সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। পরে তা টিসিবি’র কাছে হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় চালান আকাশ পথে দেশে পৌঁছবে ২৫ নভেম্বর। এই চালানেও ১০ মেট্রিকটন পেঁয়াজ আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ