1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

আইনমন্ত্রীর সঙ্গে আবরারের বাবার সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৪২ Time View

বুয়েটের নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ আজ বৃহস্পতিবার দুপুরে আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। দুপুর ১২টার দিকে পরিবারের আরও দুজন সদস্যসহ গুলশানে মন্ত্রীর বাসায় যান তিনি। সেখানে ১৫ থেকে ২০ মিনিট আইনমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলেন তাঁরা।

মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বিকেল পৌনে চারটার দিকে বরকত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে দেওয়ার জন্য আইনমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয়। আইনমন্ত্রী সে ব্যাপারে আশ্বাস দেন। একই সঙ্গে বিচার প্রসিকিউশন টিমে পরিবারের পছন্দ অনুযায়ী দুজন আইনজীবীও রাখার ব্যাপারে মত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। যত দ্রুত সম্ভব এই হত্যা মামলার বিচার সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তিনি।’

বরকত উল্লাহ বলেন, মামলার বর্তমান যে অবস্থা তার অগ্রগতিতে আইনমন্ত্রীর কাছে সন্তোষ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ