1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

প্রশিক্ষণ নিতে ভারত যাচ্ছেন বিচার বিভাগীয় ৪০ কর্মকর্তা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৪৬ Time View

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আরো ৪০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ভারতের ভূপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণে পাঠানো হচ্ছে। আগামী ১৩ থেকে ২৭ ডিসেম্বর এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে অনুমতি দিয়েছে। গতকাল বুধবার মন্ত্রণালয়য়ের সিনিয়র সহকারী সচিব সৈয়দা কানিজ কামরুন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনুমতিপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে আগামী ১৩ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ৪০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাদের অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রশিক্ষণের জন্য ব্যয়িত সময় কর্তব্যরত হিসেবে গণ্য হবে। প্রশিক্ষণের যাবতীয় ব্যয়ভার ভারত সরকার বহন করবে এবং বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই। অনুমোদিত বিচার বিভাগীয় কর্মকর্তারা আগামী ১১ ডিসেম্বর বা তার নিকটবর্তী তারিখে ভারতের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ২৯ ডিসেম্বর বা তার নিকটবর্তী তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। এ ছাড়া এ প্রশিক্ষণের জন্য মনোনীত ১১ জন বিচার বিভাগীয় কর্মকর্তার অনুমোদন অপেক্ষমান রাখা হয়েছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, এর আগেও বিচার বিভাগীয় কর্মকর্তাদেও দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর জন্য ভারত, অস্ট্রেলিয়া, জাপানসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ