1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

প্রধানমন্ত্রী আমিরাত যাচ্ছেন আজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
  • ৪৩ Time View

দুবাই এয়ার শোতে অংশ নিতে আজ শনিবার সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি এ সফরে দুটি সমঝোতা স্মারক ও একটি প্রটোকল স্বাক্ষর হতে পারে।

গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, সমঝোতা স্মারক দুটির একটি হবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি ও এমিরেটস ডেভেলপমেন্ট অথরিটির মধ্যে। অন্যটি বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি ও এমিরেটস ইকোনমিক জোন অথরিটির মধ্যে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ মিশনের জন্য জমি কেনা বিষয়ে একটি প্রটোকল সই হবে। মঙ্গলবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন (এনআইডি) কার্যক্রম উদ্বোধন করবেন। এর মাধ্যমে প্রবাসীরা ভোটার তালিকায় যুক্ত হবেন।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো যাচ্ছে। তাদের কাছে আমাদের প্রধানমন্ত্রীর একটি বিশেষ অবস্থান রয়েছে। এই সফরে এই দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে। ২০২০ সালের মধ্যে দেশটি বাংলাদেশ থেকে ২০ হাজার দক্ষ কর্মী নেওয়ার কথা জানিয়েছে। আমরা এ বিষয়ে কাজ করে যাচ্ছি।

মন্ত্রী বলেন, সফরে প্রধানমন্ত্রী দেশটির সরকারি উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। দেশটির রাজপরিবারের একাধিক সদস্যসহ বেসরকারি পর্যায়ের বিনিয়োগকারীদের সঙ্গেও বৈঠক করবেন। বাংলাদেশের সমুদ্রবন্দর উন্নয়ন, একাধিক নদী খনন ও জ্বালানি সংক্রান্ত বিষয়ে দেশটি আগ্রহ দেখিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ