1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

সালমান শাহ’র মৃত্যু : প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৭১ Time View

চিত্রনায়ক সালমান শাহের অপমৃত্যু মামলায় অধিকতর তদন্ত এখনো শেষ হয়নি। বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন দাখিল করার তারিখ ধার্য থাকলেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তা দাখিল করেনি। ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লাহ আগামী ২২ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন।

২০১৬ সালের ৭ ডিসেম্বর আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেন পিবিআইকে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। ওই সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা করেন তাঁর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।

১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি। ওই প্রতিবেদনে সালমাহ শাহ আত্মহত্যা করেন বলে উল্লেখ করা হয়। কিন্তু ওই প্রতিবেদন প্রত্যাখান করেন কমর উদ্দিন চৌধুরী। তিনি দাবি করেন তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি নারাজি দেন। পরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এক রিভিশন মামলা দায়ের করে অধিকতর তদন্ত দাবি করেন।

চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি। চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করা হয়। সিআইডির প্রতিবেদন প্রত্যাখান করে কমরউদ্দিন আহমদ চৌধুরী মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করেন। ২০০৩ সালে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন মহানগর দায়রা জজ আদালত।

বিচার বিভাগীয় তদন্ত হয় ১২ বছর ধরে। ২০১৪ সালের ৩ আগস্ট বিচার বিভাগীয় তদন্তেও বলা হয় সালমান শাহকে কেউ হত্যা করেনি। তিনি আত্মহত্যা করেছিলেন। ২০১৫ সালের ১৯ এপ্রিল আবারও ওই বিচার বিভাগীয় তদন্ত প্রত্যাখান করে নারাজি দেন সালমান শাহ’র মা নীলা চৌধুরী। এরপর আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

সালমান শাহ’র ভক্তরা বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে বিক্ষোভ মিছিল করে হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার দাবি করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ