1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

চার কারণে বাহরাইনে নিহত ১০ শ্রমিকের লাশ আসছে না

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুন, ২০১২
  • ১১৩ Time View

বাহরাইনের মানামা শহরের একটি বাসায় আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে নিহত হওয়ার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও হতভাগ্য ১০ বাংলাদেশি শ্রমিকের লাশ দেশে আনা সম্ভব হয়নি। চারটি কারণে লাশগুলো আসতে বিলম্ব হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অনুবিভাগের মহাপরিচালক সুলতানা লায়লা হোসেন বাংলানিউজকে জানান, গত ২৯ মে লাশ ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে দেশটির আইন মন্ত্রণালয়, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের ছাড়পত্র না পাওয়ার কারণে লাশ দেশে আনতে বিলম্ব হচ্ছে। তবে কাগজপত্রগুলো নেওয়ার জন্য বাহরাইনের বাংলাদেশ দূতাবাস চেষ্টা চালাচ্ছে।

গত ২৭ মে বাহরাইনের রাজধানী মানামা থেকে ৩০ কিলোমিটার দূরে পূর্ব রিফা এলাকায় একটি বাসার আগুনে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় ১০ শ্রমিক। নিহতরা হলেন-কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সিদ্দিক (২৮), মোহম্মদ হানিফ (৬০), তার ভগ্নিপতি মোহম্মদ সোলায়মান (৪২) জামাতা জামিয়া গ্রামের মনির হোসেন (৩০), মনিপুর গ্রামের নূরুল ইসলাম (৪৫) উত্তরদা গ্রামের আনোয়ার হোসেন (৪০) সুসন্দা গ্রামের আবু তাহের (৩৮), চৌদ্দগ্রামের আবুল হাশেম (৩৫) ও চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সৈয়দ আহমদ (৪০)।

২৮ মে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে ছিল, বাংলাদেশিদের লাশ ফেরত ব্যাপারে তারা প্রক্রিয়া শুরু করেছে। এরই মধ্যে শ্রমিকদের পরিচয়পত্র এবং যে কোম্পানিতে তারা কর্মরত ছিলেন তাদের কাছ থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ