1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

কসবায় ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ১৬

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৪১ Time View

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলস্টেশন এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি একটি শিশুর। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ জনে।

দুর্ঘটনার পর আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সোয়া ৯টা ২০ মিনিটে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি টুকরো টুকরো হয়ে গেছে।

এর আগে আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথা ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সকাল সোয়া ৭টা পর্যন্ত ১৫ জন নিহত হওয়ার ব্য্যাপারে নিশ্চিত হওয়া যায়। ঘটনাস্থলে ৯ জন, কসবা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে তিনজন, বৃাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুই জন ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়।

তবে দুমড়েমুচড়ে যাওয়া বগির নিচে ছিল সর্বশেষ পাওয়া শিশুটির মৃতদেহ। এখনও উদ্ধার অভিযান চলছে। অনেকের কাটা হাত-পা উদ্ধার হয়েছে। তবে সর্বশেষ পাওয়া শিশুটির মৃতদেহ ভেতরে রয়ে যায়। সকাল ৭টা নাগাদ তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। একপর্যায়ে সকাল সোয়া ৯টা ২০ মিনিটে উদ্ধার হয় শিশুটির মৃতদেহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ