1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

আজ আসছে মইন উদ্দীন খান বাদলের মরদেহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৫১ Time View

ভারতের বেঙ্গালুরুতে নারায়ণা ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেস হাসপাতালে মৃত্যুবরণকারী সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের কার্যকরী সভাপতি মইন উদ্দীন খান বাদলের মরদেহ আজ দেশে আসছে।

বাদলের একান্ত সহকারী এস এম হাবিব বাবু কালের কণ্ঠকে বলেন, শুক্রবার সকালে মরদেহ ঢাকায় আনার কথা রয়েছে। মরদেহ আনার পর প্রথমে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তাঁর বাসায় নেওয়া হবে। এরপর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুমার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রামে আনার পর নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে জানাজার পর গ্রামের বাড়ি বোয়ালখালী নেওয়ার কথা রয়েছে।

গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চার সদস্যের একটি প্রতিনিধিদল মইন উদ্দীন খান বাদলের মরদেহ দেশে আনার জন্য বেঙ্গালুরু গেছে। এ ছাড়া তাঁর পরিবারের সদস্যরা গেছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

বেঙ্গালুরুতে নারায়ণা ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেস হাসপাতালে গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৫টার দিকে মারা যান চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল। দুই বছর আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। পাশাপাশি ৬৭ বছর বয়সী এই রাজনীতিক হৃদ্যন্ত্রের জটিলতায়ও ভুগছিলেন। গত ১৮ অক্টোবর নিয়মিত চেকআপের জন্য তাঁকে নারায়ণা ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তিনি প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ