1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

সাত লাখের বেশি সরকারি চাকরি দেওয়া হয়েছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৪৪ Time View

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, র্তমান সরকারের গত দুই মেয়াদ হতে এ পর্যন্ত ৭ লাখ ২৮ হাজার ৪৬ জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর তারকা চিহ্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

এর আগে বিকেল সোয়া ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

প্রতিমন্ত্রী জানান, সরকারি অফিসে শূন্য পদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগ এবং এর অধীন সংস্থাসমূহের চাহিদার প্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ১০-১২ গ্রেডের (২য় শেণি) শূন্য পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে।

১৩-২০ গ্রেডের (৩য় ও ৪র্থ শ্রেণির) পদে স্ব স্ব মন্ত্রণালয়/ বিভাগ/ দপ্তর সংস্থার নিয়োগ বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়/ বিভাগ/ দফতর/ সংস্থান জনবল নিয়োগ করে থাকে। শূন্য পদ দ্রুত পূরণের লক্ষ্যে ইতোমধ্যে সকল মন্ত্রণালয়/ বিভাগকে অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ