1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ৭২ Time View

খাগড়াছড়ির দীঘিনালায় এক আওয়ামী লীগ নেতাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। নিহত শাকিল হোসেন (৫২) দীঘিনালার মেরুং ইউনিয়নের শহীদ জব্বারপাড়া এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে ও মেরুং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে দীঘিনালার মেরুং ইউনিয়নের দুর্গম রেংকার্য্য এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দীঘিনালার মেরুং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমান কবির রতন এ বিষয়ে গণমাধ্যমকে জানান, শাকিল হোসেন শুক্রবার সন্ধ্যার দিকে ব্যক্তিগত কাজে রেংকার্য্য এলাকায় যান। রাত ১০টার দিকে পথচারীরা রাস্তার পাশে একটি আমগাছে শাকিল হোসেনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

কেন এ হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি নিহতের পরিবার ও স্থানীয়রা।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ