1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাদশাহী ভাব নিয়ে চলে এমন পুলিশ সদস্যের দরকার নেই

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ৪০ Time View

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, নাগরিকদের ট্যাক্সের টাকায় আমাদের মাথার টুপি থেকে পায়ের জুতা পর্যন্ত এমনকি আমার সন্তানের লেখাপড়া জনগণের টাকায় চলে। অথচ আমাদের কিছু পুলিশ অফিসারদের ভেতরে ভাব এরকম যে তারা ‘বাদশা’, আর জনগণ তাদের প্রজা।

আজ শনিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০১৯’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, আমি পরিষ্কার বলে দিতে চাই এই বোধ নিয়ে ডিএমপিতে কেউ চাকরি করতে পারবে না। এই মহানগরের প্রতিটি মানুষের যে সম্মান-শ্রদ্ধা পাওয়ার কথা, যে সুন্দর আচরণ পাওয়ার কথা। সে আচরণটি যদি কোনো পর্যায় থেকে আপনারা (নাগরিক) না পান আমাদের জানাবেন। আমরা এই সমস্ত দুর্নীতিবাজ লোকজন এরকম একটা সভ্য সমাজে পুলিশের দায়িত্ব দিয়ে রাখব না।

ডিএমপি কমিশনার বলেন, বাদশাহী ভাব নিয়ে চলা পুলিশ সদস্যদের ডিএমপিতে থাকার দরকার নেই। পুলিশের পোশাক-পরিচ্ছেদ থেকে শুরু সবকিছু জনগণের ট্যাক্সের টাকায়। তাই যেসব পুলিশ নিজেদের বাদশা আর জনগণকে প্রজা ভাবেন তাদের ডিএমপিতে চাকরি করার দরকার নেই।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, অতিরিক্ত আইজিপি ড. মইনুল হক, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ