1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ভোলার সহিংসতা : জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন জমা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৪২ Time View

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সহিংসতার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি।
শনিবার সকালে জেলা প্রশাককের কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেয়া হয়। তবে প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানাননি কর্তৃপক্ষ।
কমিটির প্রধান স্থানীয় সরকার শাখার উপপরিচালক মামুদুর রহমান জানান, গত বুধবার প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও, তদন্ত শেষ না হওয়ায় আরও দুদিন সময় চেয়েছিল কমিটি। সে অনুযায়ী আজ সকালে ভোলা জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে।
ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক যুগান্তরকে জানান, জেলা প্রশাককের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে।
এর আগে এ ঘটনায় অজ্ঞাত পাঁচ হাজার জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এছাড়া এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করা হয়েছে, যেখানে আসামি করা হয়েছে তিনজনকে।
সহিংসতার ওই ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
কমিটির প্রধান করা হয় স্থানীয় সরকার শাখার উপপরিচালক মামুদুর রহমানকে। কমিটির অন্য দুই সদস্য হলেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আতাহার মিয়া এবং সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল ফারুক।
উল্লেখ্য, গত রোববার ফেসবুক মেসেঞ্জারে ধর্ম নিয়ে ‘কটূক্তির’ প্রতিবাদে বোরহানউদ্দিন পৌরসভার ঈদগাহ মাঠে সমাবেশ শেষে সংঘর্ষ, গুলি, টিয়ারশেল ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে চারজন নিহত হন।
নিহতরা হলেন- বোরহানউদ্দিন উপজেলার মহিউদ্দিন পাটোয়ারীর মাদ্রাসাছাত্র মাহবুব (১৪), উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দেলোয়ার হোসেনের কলেজপড়ুয়া ছেলে শাহিন (২৩), বোরহানউদ্দিন পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মাহফুজ (৪৫) এবং মনপুরা হাজিরহাট এলাকার বাসিন্দা মিজান (৪০)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ