1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

ডেঙ্গুতে খুলনায় মারা গেলেন বৃদ্ধ ইব্রাহিম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৪২ Time View

ডেঙ্গুতে খুলনায় মো. ইব্রাহিম শেখ (৭৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইব্রাহিম শেখের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামে।

ইব্রাহিম শেখের ছেলে ইবনুল হাসান মিনার জানান, জ্বর ও শ্বাসকষ্ট হাওয়ায় গত মঙ্গলবার (২২ অক্টোবর) খুলনার ইসলামী ব্যাংক হাসপাতাল ভর্তি করা হয় তার বাবাকে। সেখানে তিনি আরও অসুস্থ হয়ে পড়লে পরের দিন বুধবার (২৩ অক্টোবর) রাতে তাকে সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষা করার পর চিকিৎসকরা বৃহস্পতিবার সকালে তাঁর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১টার দিকে মারা যান তিনি।

এ নিয়ে ডেঙ্গুতে খুলনায় এ পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস সূত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ