1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

‘নুসরাত হত্যাকাণ্ডের বিচার আইনের শাসনের ইতিহাসে দৃষ্টান্ত’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ৪৪ Time View

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ফেনীর নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, নুসরাত হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের আইনের শাসনের ইতিহাসে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এত দ্রুততার সঙ্গে তদন্ত সম্পন্ন করা, বিচার শেষ হওয়া এবং প্রত্যাশিত দণ্ড আরোপ করার সুযোগ আইনি প্রক্রিয়ায় মধ্য দিয়ে হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের আইনজীবীদের এবং আইনাঙ্গনে বিচার ব্যবস্থার একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে খুলনা বিভাগীয় আইনজীবী সমিতি, ঢাকার কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এ মন্তব্য করেন শ ম রেজাউল করিম। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আমজাদ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শ ম রেজাউল করিম বলেন, নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলায় কোনো ফি না নিয়ে মামলা পরিচালনা করে বাদী পক্ষের আইনজীবীরা গৌরবময় ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, একটা সময় ছিল দায়মুক্তির সংস্কৃতিতে অধপতিত ছিলাম। যেখানে বলতে চাই প্রায়ই, যে নৈতিকতা ও মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছিল। সে জায়গা থেকে আমরা বেরিয়ে আসছি। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। বঙ্গবন্ধুর হত্যাকারীরা দাম্ভিকতার সঙ্গে বলতে পারে না যে আমরা অপরাধ করেছি, আমাদের কেউ কিছু করতে পারবে না। নারায়ণগঞ্জের সাত খুন, বিশ্বজিত খুন ও বিডিআর হত্যার বিচার হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে তার একজন সংসদ সদস্যের দুর্নীতির দায়ে কারাদণ্ড হয়েছে। তার মামলা প্রত্যাহার হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ