1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

আবরার হত্যা মামলায় বিশেষ প্রসিকিউশন টিম হবে : আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ৪৩ Time View

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগপত্র নেওয়ার জন্য বিশেষ প্রসিকিউশন টিম গঠন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কারো কিছু বলা ঠিক হবে না।

আজ বুধবার সচিবালয়ে তার দপ্তরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আবরার ফাহাদ হত্যায় ফৌজদারি মামলার এজহার দিয়ে শুরু হয়েছে। এরপর তদন্ত শুরু হয়, যা চলমান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কিছুদিনের মধ্যেই অভিযোগপত্র দেওয়া হবে। অভিযোগপত্র পেলেই আমরা পরবর্তী পদক্ষেপ নেবো।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন আবরার হত্যা মামলায় যেই মুহূর্তে অভিযোগপত্র দেওয়া হবে, তখন থেকে মামলাটাকে দ্রুত নিষ্পত্তির জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেসব ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি এ ব্যাপারে ইতোমধ্যেই প্রসিকিউশন সার্ভিসকে এই মামলা হ্যান্ডেল করার জন্য তৈরি হওয়ার নির্দেশ দিয়েছি বলে উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ