1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

বিএনপি আবরার হত্যার বিচার চায় না : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৪২ Time View

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে আন্দোলনের ইস্যু করতে চায়। তারা আসলে এ হত্যাকাণ্ডের বিচার চায় না।

আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ অফিসে সমসাময়িক বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বুয়েট ছাত্রদের আন্দোলন ছেড়ে লেখা-পড়ায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি আবরার হত্যাকাণ্ডকে আন্দোলনের ইস্যু করতে চায়। সরকার তাদের সব দাবি মেনে নিয়েছে। আবরার হত্যাকাণ্ডের সাথে সাথে পুলিশ ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রী আবরারের বাবা-মাকে এ ঘটনার বিচার দ্রুত হবে বলে আশ্বাস দিয়েছেন।

বিএনপি তাদের দলের নেত্রী খালেদা জিয়ার চিকিৎসার কথা যতটা ভাবছে তার চেয়ে বেশি দেশে নৈরাজ্য সৃষ্টির কথা ভাবছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি এ ঘটনাকে কেন্দ্র করে দেশে সহিংসতা করলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া সমাধান নয়। তবে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ হলে সে ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই। কারণ এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিষয়।

ওবায়দুল কাদের বলেন, যারা দেশে অপরাধ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ছাড় দেওয়া হবে না। যেসব কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে তারা আগামীতে মনোনয়ন পাবেন না উল্লেখ করে তিনি বলেন, গুটি কয়েক লোকের কারণে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অর্জন ম্লান হতে দেওয়া যায় না। অপরাধীদের মাথায় যারা ছাতা ধরবে তাদেরকেও ছাড় দেওয়া হবে না এবং যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আওয়ামী লীগের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কমিটিতে বিতর্কিতদের স্থান দেওয়া হবে না জানিয়ে তিনি আরো বলেন, ‘এটি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। এ ব্যাপারে আমরা সতর্ক রয়েছি। অপর এক প্রশ্নের জবাবে চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণ করা হবে বলেও জানান সেতুমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ