1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বন্যায় প্রাণহানিতে ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী : রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কর্মকৌশল কমিটি জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২ জন : বিআরটিএ ‘নেতাকর্মীদের উজ্জীবিত করতে দেশে ফেরার কথা বলছেন শেখ হাসিনা’ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে বাংলাদেশের যোগদান আমাদের দেশের যত্ন আমাদেরকেই নিতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান নারী শিক্ষা অবৈতনিক ও স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

মিজানের বাসায় মিলল ৮ কোটি টাকার চেক-এফডিআর-অস্ত্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ৫১ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের বাসায় অভিযান চালিয়ে ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক, এক কোটি টাকার এফডিআর ও নগদ দুই লাখ টাকাসহ অস্ত্র-গুলি উদ্ধার করেছে র‌্যাব।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডের ৭/৩ নম্বর বাসায় এ অভিযান চালানো হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সাংবাদিকদের জানান, শ্রীমঙ্গল থেকে আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুই লাখ টাকা নগদ উদ্ধার করা হয়। আর ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক, এক কোটি টাকার এফডিআরসহ অস্ত্র-গুলি উদ্ধার করা হয় তার বাসা থেকে।

পরে তাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের বাসা থেকে ৬৮ লাখ টাকা তোলার ডকুমেন্টস পাওয়া গেছে। সেই টাকার সন্ধানে তার বাসায় তল্লাশি চালাচ্ছেন র‌্যাব সদস্যরা।

এর আগে আজ শ্রীমঙ্গল থেকে র‌্যাবের একটি টিম পাগলা মিজানকে আটক করে। এরপর তাকে সঙ্গে নিয়ে অভিযানে যায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ