1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

আবরার হত্যা নিয়ে নোংরা রাজনীতি করছে বিএনপি’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ৪২ Time View

‘আবরার ফাহাদ হত্যা নিয়ে বিএনপি নোংরা রাজনীতিতে মেতেছে। তারা একে নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করছে। আগেও সফল হয় নাই। এবারও সফল হবে না। আমরা ছাত্রছাত্রীদের আবেগের সঙ্গে একাত্মতা পোষণ করছি।’

আজ শুক্রবার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বিএনপিসহ কুচক্রী মহলের নানামুখী দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন’ শীর্ষক কর্মসূচিতে এসব কথা তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন, ‘বুয়েটের একজন ছাত্র (আবরার) নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এটি একটি ন্যক্কারজনক ও নৃশংস ঘটনা। যার প্রতিবাদ আমরা প্রথম থেকে করেছি। কেউ দাবি তোলার আগেই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী বলেছেন, হত্যাকারীদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় সেজন্য সরকার বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে যা যা করণীয় সবকিছু করা হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে যাদের যুক্ত বলে মনে হয়েছে প্রায় সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের মিছিলে যখন হামলা করা হয়েছিল, মেয়েদের শ্লীলতাহানি করা হয়েছিল, তখন খালেদা জিয়া কী করেছিলেন? তখন কিছুই করেন নাই। ছাত্রদলের দুই গ্রুপের গুলিতে বুয়েটের মেধাবী শিক্ষার্থী সনির যখন মৃত্যু হলো, তারা কি তখন তাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছিলেন? করেন নাই।’ তিনি বলেন, ‘আবরার ফাহাদ নিহত হয়েছে, আমার সন্তান নিহত হয়েছে। আমাদের সন্তান নিহত হয়েছে। এটা নিয়ে তারা (বিএনপি) নোংরা রাজনীতিতে মেতেছে।’

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য ব্যারিস্টার জাকির আহম্মদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির নির্বাহী সদস্য শেখ মোহাম্মদ আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ