1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

চিকিৎসার জন্য দুপুরে সিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ৪৭ Time View

ফলোআপ চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সিঙ্গাপুর যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধায়নে বাইপাস সার্জারি পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা করাবেন তিনি।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্য কর্মকর্তা আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের উড়োজাহাজযোগে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবেন ওবায়দুল কাদের।

গত ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

এর আগে গত ২ মার্চ ভোররাতে শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রামে তাঁর হৃদপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। ২০ মার্চ ওই হাসপাতালে তাঁর বাইপাস সার্জারি হয়। দুই মাস ১১ দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ১৫ মে সন্ধ্যায় দেশে ফিরে আসেন ওবায়দুল কাদের।

আগামীকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ