1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে দেশের চারটি বিশ্ববিদ্যালয়ের নতুন পাঁচজনকে উপ-উপাচার্য সংস্কৃতিতে কেউ শ্রেষ্ঠ বা নিকৃষ্ট নয়, বৈচিত্র্যই মানবজাতির আসল শক্তি : সংস্কৃতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে স্মরণ: বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্মান ও স্বীকৃতির গল্প দেশের বাজারে সোনার ভরি আজ কত? বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান পেনাল্টি থেকে মেসির গোল, ৩-০তে আইসল্যান্ডকে উড়াল আর্জেন্টিনা সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

দুই ছেলেসহ বিজেপি কর্মীকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
  • ৫০ Time View

ভারতের মহারাষ্ট্রে এক বিজেপি কর্মী ও তাঁর দুই ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। একইসাথে অপর আরেকজন খুন হয়েছেন। তিন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিকারীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। অপরাধীরা থানায় এসে আত্মসমর্পণ করেছে। রবিবার মহারাষ্ট্রের জলগাঁও এলাকায় এই ঘটনা ঘটেছে।

মহারাষ্ট্র পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই বিজেপি কর্মীর নাম রবীন্দ্র খারাট। রবিবার তিনি সপরিবার বাড়িতেই ছিলেন। হঠাৎই দেশি পিস্তল এবং ছুরি নিয়ে অতর্কিতে বাড়িতে ঢুকে পড়ে তিন দুষ্কৃতিকারী। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। সবাইকে গুলি করে খুন করে পালায় তারা। পরে অবশ্য নিজেরাই থানায় গিয়ে আত্মসমর্পণ করে তিন তিন দুষ্কৃতিকারী। তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে।

এদিকে, গুলিবিদ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ৫৫ বছর বয়সী রবীন্দ্র খারাটের সঙ্গে খুন করা হয় তাঁর দুই ছেলে প্রেমসাগর (২৬) ও রোহিতকে (২৫)। বাড়িতে সে সময় গাজরে নামে আরও এক ব্যক্তি ছিলেন, খুন হন তিনিও।

পুলিশ বলছে, আত্মসমর্পণকারী দুষ্কৃতিকারীদের জিজ্ঞাসাবাদ চলছে। ঠিক কী কারণে এই খুনের ঘটনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র : দ্য ওয়াল, কোলকাতা২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ