1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

সৌদি থেকে ফিরেছেন আরো ১২০ কর্মী, গত দু’‌দি‌নে ফিরলেন ২৫০ জন

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৪৬ Time View

সৌদি আরব থেকে বাংলা‌দে‌শি‌ কর্মীদের ফেরা অব্যাহত আছে। গতকাল শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটে সৌদি এয়ারলাইন্স এসভি ৮০৪ বিমানযোগে দেশে ফিরেছেন ১২০ বাংলা‌দেশি। আগের‌দিন অর্থাৎ বৃহস্পতিবার রা‌তেও ফে‌রেন ১৩০ জন। এ নি‌য়ে গত দু’‌দি‌নে ২৫০ জন বাংলা‌দে‌শিকে ফেরত পাঠা‌নো হ‌লো।

চলতি বছরে সৌদি আরব থেকে এ পর্যন্ত প্রায় ১২ হাজার প্রবাসী শ্রমিক দেশে ফিরেছেন। এদের মধ্যে বেশিরভাগই বৈধ কাগজপত্র থাকার পরও তাদের দেশে ফেরত পাঠিয়ে দেয় সৌদি সরকার।

প্রবাসী কল্যাণ ডে‌স্কের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম গতকাল ফেরা‌দের খাবারসহ জরুরি সহায়তা প্রদান ক‌রে।

গত রা‌তে ফেরা ঢাকা জেলার দোহার উপজেলার আনোয়ার হোসেন ব‌লেন, সৌদি আরবে তার দোকানে কাজ ছিলো। আকামার মেয়াদ ছিল আরো ১১ মাস। কিন্তু দোকান থেকে ধরে তা‌কে পাঠিয়ে দেওয়া হ‌য়ে‌ছে।

সৌ‌দি থে‌কে ফেরত আসা কর্মী‌দের অভি‌যোগ, সৌদি আরবে বেশ কিছুদিন ধ‌রে ধরপাকড়ের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। সেই অভিযানে বাদ যাচ্ছে না বৈধ আকামা থাকা কর্মীরাও।

ফেরত আসা অনেক কর্মীর অভিযোগ, তারা কর্মস্থল থেকে রুমে ফেরার পথে তাদের পুলিশ গ্রেপ্তার করেন। সে সময় নিয়োগকর্তাকে ফোন করা হলেও তারা দায়িত্ব নিচ্ছেন না। বরং আকামা থাকা সত্ত্বেও কর্মীদেরকে ডির্পোটেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। আবার দীর্ঘদিন অবৈধভাবে থাকার কারণেও অনে‌ককে আটক ক‌রে ফেরত পাঠা‌নো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ