1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীর মোহাম্মদপুরের ‘কবজি কাটা’ গ্রুপের সদস্য গ্রেফতার ইরানের বিভক্ত সরকার ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা ভেস্তে দিচ্ছে : জন বোল্টন বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে ডিএসইতে দুই বছর পর এক দিনে ৫৩ কোটি শেয়ারের হাতবদল, লেনদেন ১৬৭০ কোটি টাকা দুপুরের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় বজ্রবৃষ্টির আভাস দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা পদ্মা সেতুর মাওয়া প্রান্তে জনতার ঢল, বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

দুদিনের সফরে খুলনা পৌঁছেছেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯
  • ৫৩ Time View

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খুলনার খালিসপুরে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দু’দিনের সফরে আজ মঙ্গলবার বিকেলে এখানে পৌঁছেছেন।

রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকা থেকে রওয়ানা দেওয়ার প্রায় ৪০ মিনিট পর সন্ধ্যা ৫টা ১০ মিনিটে বিএনএস বেস তিতুমীর হেলিপ্যাডে পৌঁছায়।

চিফ অফ নেভি স্টাফ অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, বাংলাদেশ নেভাল ফ্যামেলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বিএনএফডব্লিও) সভাপতি ড. আফরোজা আওরঙ্গজেব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ আগামীকাল দুপুরে বিএনএস বেস তিতুমীরে অ্যাওয়াডিং অফ ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে ভাষণ দেবেন। এ ছাড়া রাষ্ট্রপতি এই সফরকালে নৌবাহিনীর আরো কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

খুলনা সফরের সময় রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ তাঁর সঙ্গে রয়েছেন। আবদুল হামিদ আগামীকাল বিকেলে ঢাকায় ফিরবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ