1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

ফের ইনজুরিতে মেসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭২ Time View

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বাম থাইয়ের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। যদিও নতুন এই ইনজুরির কারণে ঠিক কতদিন মেসিকে বিশ্রামে থাকতে হবে এ ব্যপারে ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
মঙ্গলবার ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচটিতে মেসি ইনজুরিতে পড়ে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেননি। মৌসুমে এই প্রথম ম্যাচে তিনি মূল একাদশে মাঠে নেমেছিলেন। এর আগে গত ৫ আগস্ট কাফ ইনজুরিতে আক্রান্ত হয়ে বিশ্রামে চলে গিয়েছিলেন মেসি। এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, আপাতত মেসি দলের বাইরে থাকবেন। শনিবার লা লিগায় গেটাফে সফরে মেসিকে না পাওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। এরপর আগামী বুধবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে আথিত্য দিবে কাতালান জায়ান্টরা। চারদিন পর লিগে ক্যাম্প ন্যুতেই সেভিয়ার মোকাবেলা করবে।
সব ধরনের প্রতিযোগিতায় সাত ম্যাচে মাত্র তিনটিতে জয়ী হওয়া বার্সেলোনা যত দ্রুত সম্ভব তাদের সুপারস্টারকে দলে ফিরে পাওয়ার আশা করছে। কাফ ইনজুরি কাটিয়ে মেসি বরুসিয়া ডর্টমুন্ড ও গ্রানাডার বিপক্ষে বদলী হিসেবে মাঠে নেমেছিলেন। এরপর ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথম একাদশের জন্য নিজেকে ফিট প্রমাণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ