1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

মালয়েশিয়া থেকে দুশ’ রেলওয়ে কোচ কিনবে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ মে, ২০১২
  • ১১৯ Time View

বাংলাদেশ রেলওয়ের সেবার মান বাড়াতে রাজি হয়েছে মালয়েশিয়া। এ সহায়তার অংশ হিসেবে দেশটি বাংলাদেশ রেলওয়েকে ২শ’ মিটার গেজ কোচ দেবে।

মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত দাতো এস সামি ভেলের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল যোগাযোগ ও রেলপথ মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘রেলওয়ে কোচ ক্রয় বিষয়ে দু’দেশের সরকার শিগগিরই একটি চুক্তি স্বাক্ষর করবে।’

তিনি বলেন, ‘মালয়েশিয়ার একটি বিশেষজ্ঞ দল আগামী মাসে বাংলাদেশ সফর করবেন। তাদের ঢাকা সফর শেষে বাংলাদেশের অনুরূপ একটি বিশেষজ্ঞ দল রেলওয়ে কোচ ক্রয়ে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতির জন্য মালয়েশিয়া যাবেন।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দাতো এস সামি ভেলু প্রস্তাবিত পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের জন্য জমা দেওয়া তাদের প্রস্তাবের অগ্রগতি নিয়ে আলোচনা করার জন্য আগামী মাসের প্রথম দিকে আবার ঢাকায় আসবেন।’

দাতো এস সামি ভেলু সোমবার পদ্মা সেতু প্রকল্প সংক্রান্ত তার দেশের একটি প্রস্তাব পেশ করেন।

বিশ্বব্যাংক গত সেপ্টেম্বর মাসে ঋণ ছাড় স্থগিত করার কারণে এ সেতুর নির্মাণ কাজ শুরুতে বিলম্ব হচ্ছে।

পদ্মা সেতু প্রকল্পে অর্থ সহায়তা প্রদানে সরকারের সঙ্গে বিশ্বব্যাংক ১শ’ ২০ কোটি মার্কিন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করে। কিন্তু গত সেপ্টেম্বরে প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উত্থাপন করে বিশ্বব্যাংক এ ঋণ সহায়তা স্থগিত করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ