1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

দুর্গাপুরে নিখোঁজের ৩০ঘন্টা পর নদী থেকে লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮৭ Time View

নেত্রকোনার দুর্গাপুরে কাকুরিয়া নদী পার হওয়ার সময় নৌকা ডুবির ২৪ ঘন্টা পর নিখোঁজ শিশুর মৃতদেহ গতকাল শুক্রবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। শিশুটি উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে মীম (১২)। সে ঝাঞ্জাইল মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মাদ্রাসার ছুটি শেষে প্রায় ১৫ জন শিক্ষার্থী কাকুরিয়া নদী পার হাওয়ার জন্য অন্যান্য যাত্রীদের সাথে নৌকায় ওঠে। অতিরিক্ত যাত্রী বোঝাই করে কোন রকমে নৌকাটি মাঝ নদীতে আসলে হঠাৎ ডুবে যায়।
এ সময় নদীর দু’পাড়ে অবস্থানরত জনগন দ্রুত নদীতে নেমে শিশুদের উদ্ধার করতে পারলেও ১জনকে উদ্ধার করতে পারেনি। পরে দুর্গাপুর পুলিশকে খবর দিলে, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ৩০ঘন্টা অভিযানের পর শুক্রবার সন্ধ্যায় নদীর তলদেশ থেকে মীমের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ শিশুটির মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ