1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

বিকেলে ‘রাজহংস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৮ Time View

বাংলাদেশ এয়ারলাইনসের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) ভিভিআইপি টারমাকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন নবনির্মিত জাতীয় পতাকাবাহী বিমান ‘রাজহংস’।

গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানের বহরে চতুর্থ বোয়িং ৭৮৭/৮ ড্রিমলাইনার যুক্ত হয়েছে। এটি জাতীয় পতাকাবাহী ১৬তম বিমান। ড্রিমলাইনারটি যুক্তরাষ্ট্রের সিয়াটল বোয়িং ফ্যাক্টরি থেকে ঢাকায় অবতরণ করে।

এর আগে গত বছরের আগস্ট ও ডিসেম্বর মাসে ‘আকাশবীণা’ ও ‘হংসবলাকা’ নামের প্রথম ও দ্বিতীয় ড্রিমলাইনার বোয়িং ৭৮৭-৮ বাংলাদেশে আনা হয়। গত জুলাই মাসে তৃতীয় বিমান ‘গাংচিল’ আনা হয়। প্রধানমন্ত্রী নিজেই বিমানগুলোর নামকরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ